Kazi Nazrul Islam (24 May 1899 - 29 August 1976 / Bardhaman / India)
Poems by Kazi Nazrul Islam : 10 / 265
আজি ঈদ্ ঈদ্ ঈদ্ খুশীর ঈদ্ এল ঈদ্
আজি ঈদ্ ঈদ্ ঈদ্ খুশীর ঈদ্ এল ঈদ্
(যাঁর ) আসার আশায় চোখে মোদের ছিল না রে নিদ ||
শোন্ রে গাফিল, কি ব'লে তকবীর ঈদ্ গাহে,
(তোর) আমানতের হিস্ সা সাদকা দে খোদার রাহে ;
নে সাদকা দিয়ে বেহেশ্ তে যাবার রসীদ ||
ঈদের চাঁদের তশ্ তরীতে জান্নাত হ'তে
আনন্দেরি শিরণী এল আসমানী পথে,
সেই শিরণী নিয়ে নূতন আশায় জাগবে না-উন্মিদ ||
(তোর) পিরাহানের আতর গোলাব লাগুক রে মনে,
(আজ) প্রেমের দাওৎ দে দুনিয়ার সকল জনে,
দিলেন ঈদের মারফতে হজরত এই তাগিদ ||
Kazi Nazrul Islam
Submitted: Tuesday, May 29, 2012
Edited: Wednesday, May 30, 2012
Poems by Kazi Nazrul Islam : 10 / 265
People who read Kazi Nazrul Islam also read
Top 500 Poems
-
Phenomenal Woman
Maya Angelou
-
The Road Not Taken
Robert Frost
-
Still I Rise
Maya Angelou
-
If You Forget Me
Pablo Neruda
-
Dreams
Langston Hughes
-
Annabel Lee
Edgar Allan Poe
-
If
Rudyard Kipling
-
A Dream Within A Dream
Edgar Allan Poe
-
I Know Why The Caged Bird Sings
Maya Angelou
-
Stopping by Woods on a Snowy Evening
Robert Frost

Comments about this poem (আজি ঈদ্ ঈদ্ ঈদ্ খুশীর ঈদ্ এল ঈদ্ by Kazi Nazrul Islam )