(12/5/1968 / Char Kakra, Companigonj, Noakhali, Bangladesh)

What do you think this poem is about?

Royal Bengal Tiger

রয়েল বেঙ্গল টাইগার 
মোহাম্মদ সোহরাব আজিজ 

বাংলার বাঘ ব্যাট তুলো
রানের ঝড়ে তুফান আনো।
বাঘা বাংগালী গুগলী মারো
বলের ঝড়ে স্টাম্প ভেঙ্গে চুরমার করে ফেলো/
সাবাস! বাংলাদেশ সাবাস!
তোমার সন্তানের রক্তে নাচে আজ 
বিশ্বাসেরই আশ্বাস/
বেঙ্গল টাইগার 
বাংলাদেশেরই সোনালী সূর্য সন্তান 
যার শিরায় শিরায় বয় প্রাণের বাণ/
বিশ্বের বুকে  আমার হৃদয়ের দেশ একটি বিস্ময় 
'বাংলার বাঘের' বুকের মাঝে বাজে এখন আমার কবিতা গান তাল লয়/
বাংলা মাগো 
দেখো দেখো 
তোমার ললাটে জয়টিকা এঁকে দিতে 
বীরপুরুষেরা আজ মাঠে নেমেছে 
তোমার গভীর নেত্রপাত 
সমগ্র বাংলাদেশে স্বপ্নের ছায়া মেখেছে/
3/22/2012

Submitted: Sunday, July 08, 2012


Comments about this poem (Royal Bengal Tiger by Mohammad Sohrab Aziz )

Enter the verification code :

There is no comment submitted by members..
[Hata Bildir]