(23 June 1946 – 19 July 2008 / Sirajganj / Bangladesh)

What do you think this poem is about?

সম্মুখ ও পশ্চাত আজ একাকার

কে যায় আর কে কে আসে
বোঝা যায় না
বিশাল চওড়া পথে
কতো মানুষ কতো যানবাহন
এইসবের
কারা যায় আর কারা আসে
কে জানে

যাকে দেখা যাচ্ছে, চলে যাচ্ছে
অথচ সে যাচ্ছে না
তার গন্তব্য থেকে বোঝা যায় সে যাচ্ছে না
আসছে সে

আমাদের গমনগুলো
কীভাবে যে বদলে গেছে কবে
বোঝাই যায়নি

এখন সকলেরই যাওয়া কেবলই যাওয়া
যেন কোন গন্তব্য নেই
সম্মুখ ও পশ্চাত সব একাকার
সামনে ও পেছনে বলে কোন পদার্থ নেই

যেন, যাওয়াটাই উদ্দেশ্য কেবল
যাওয়াই জীবন
আমাদের কালে
ফিরে আসা বলে কোন কথা যেন নেই

Submitted: Wednesday, May 23, 2012
Edited: Wednesday, May 23, 2012


Comments about this poem (সম্মুখ ও পশ্চাত আজ একাকার by Samudra Gupta )

Enter the verification code :

There is no comment submitted by members..

PoemHunter.com Updates

Top 500 Poems

  1. Phenomenal Woman
    Maya Angelou
  2. The Road Not Taken
    Robert Frost
  3. Still I Rise
    Maya Angelou
  4. If You Forget Me
    Pablo Neruda
  5. Dreams
    Langston Hughes
  6. Annabel Lee
    Edgar Allan Poe
  7. If
    Rudyard Kipling
  8. I Know Why The Caged Bird Sings
    Maya Angelou
  9. A Dream Within A Dream
    Edgar Allan Poe
  10. Stopping by Woods on a Snowy Evening
    Robert Frost
[Hata Bildir]