Kazi Nazrul Islam (24 May 1899 - 29 August 1976 / Bardhaman / India)
Poems by Kazi Nazrul Islam : 4 / 265
এ কোন মধুর শরাব দিলে আল্-আরাবী সাকী
এ কোন মধুর শরাব দিলে আল্-আরাবী সাকী |
নেশায় হ'লাম দীওয়ানা যে রঙীন হ'ল আঁখি ||
তৌহীদের শিরাজী নিয়ে
ডাক্ লে সবায়, "যারে পিয়ে !"
নিখিল জগৎ ছুটে এল, রইল না কেউ বাকী ||
বসল তোমার মহ্ ফিল দূর মক্কা মদিনাতে
আল্ -কোরআনের গাইলে গজল্ শবে-কদর রাতে |
নর নারী বাদ্শা ফকীর
তোমার রূপে হয়ে অধীর
যা ছিল নজ্ রানা দিল রাঙা পায়ে রাখি' ||
তোমার কাসেদ খবর নিয়ে ছুটল দিকে দিকে
তোমার বিজয়-বার্ত্তা গেল দেশে দেশে লিখে |
লা-শরীকের জল্ সাতে তাই
শরীক হ'ল এসে সবাই,
তোমার আজান-গান শুনাল হাজার বেলাল ডাকি ||'
Kazi Nazrul Islam
Submitted: Wednesday, May 30, 2012
Edited: Wednesday, May 30, 2012
Poems by Kazi Nazrul Islam : 4 / 265
People who read Kazi Nazrul Islam also read
Top 500 Poems
-
Phenomenal Woman
Maya Angelou
-
The Road Not Taken
Robert Frost
-
Still I Rise
Maya Angelou
-
If You Forget Me
Pablo Neruda
-
Dreams
Langston Hughes
-
Annabel Lee
Edgar Allan Poe
-
If
Rudyard Kipling
-
A Dream Within A Dream
Edgar Allan Poe
-
I Know Why The Caged Bird Sings
Maya Angelou
-
Stopping by Woods on a Snowy Evening
Robert Frost

Comments about this poem (এ কোন মধুর শরাব দিলে আল্-আরাবী সাকী by Kazi Nazrul Islam )