Kazi Nazrul Islam (24 May 1899 - 29 August 1976 / Bardhaman / India)
Poems by Kazi Nazrul Islam : 14 / 265
আল্লাহ্ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়
আল্লাহ্ আমার প্রভু, আমার নাহি নাহি ভয় |
আমার নবী মোহম্মদ, যাঁহার তারিফ জগৎময় ||
আমার কিসের শঙ্কা,
কোরআন আমার ডঙ্কা,
ইস্ লাম আমার ধর্ম্ম, মুসলিম আমার পরিচয় ||
কলেমা আমার তাবিজ, তৌহীদ্ আমার মুর্শিদ্,
ইমান আমার বর্ম্ম হেলাল আমার খুর্শিদ্ |
‘আল্লাহ্ আকবর' ধ্বনি
আমার জেহাদ-বাণী,
আখের মোকাম ফেরদৌস্ খোদার আরশ যথায় রয় ||
আরব মেসের চীন হিন্দু মুসলিম-জাহান মোর ভাই,
কেহ নয় উচ্চ কেহ নয় নীচ এখানে সমান সবাই |
এক দেহ এক দিল্ এক প্রাণ,
আমীর ফকির এক সমান'
এক তক্ বীরে উঠি জেগে', আমার হবেই হবে জয় ||
Kazi Nazrul Islam
Submitted: Wednesday, May 30, 2012
Edited: Wednesday, May 30, 2012
Poems by Kazi Nazrul Islam : 14 / 265
People who read Kazi Nazrul Islam also read
Top 500 Poems
-
Phenomenal Woman
Maya Angelou
-
The Road Not Taken
Robert Frost
-
Still I Rise
Maya Angelou
-
If You Forget Me
Pablo Neruda
-
Dreams
Langston Hughes
-
Annabel Lee
Edgar Allan Poe
-
If
Rudyard Kipling
-
Stopping by Woods on a Snowy Evening
Robert Frost
-
A Dream Within A Dream
Edgar Allan Poe
-
I Know Why The Caged Bird Sings
Maya Angelou

Comments about this poem (আল্লাহ্ আমার প্রভু, আমার নাহি নাহি ভয় by Kazi Nazrul Islam )