আর কত মা কাঁদাবি আমায় নে না এবার তোর কোলে, আমি কি খুব খারাপ রে মা তাই আমায় তুই গেছিস ভুলে। খারাপ পথে যাইনি রে মা হয়েছি যে আমি খুব ভালো, তাও কেনো তুই জ্বালাসনা আমার জীবনে একটু আলো। জানি না কবে তুই আমার বুঝবি সব মনের ব্যাথা, সত্যি রে মা বলছি তোকে এইসব নয়কো মিছে কথা।