চলো হাওয়া খাই // জিললুর রহমান Poem by Zillur Rahman

চলো হাওয়া খাই // জিললুর রহমান

চলো হাওয়া খাই আজ
এখনো লাগে নি
ট্যাক্স
ভ্যাট
হাওয়ার উপর

নেই তাই
বখশিশ বখশিশ খেলা
অলস দুপুর থেকে নুন ঝরে
ঘাম ঝরে
হাওয়া বয়

অলস দুপুর
ছাই রঙা ঘুঘু চরে গাছ ওড়ে
বাড়ির উঠোনে

হাওয়া ওড়ে চৌরাস্তার মোড়ে
প্রজাপতি উড়েছে আকাশে
ভালবাসা ঝরে
মোম ঝরে
হাওয়া দিলে প্রেমাংশু বাতাসে

অবেলায়
চলো যাই
হাওয়া খাই ঘরের দাওয়ায়...

সেপ্টেম্বর ৩, ২০১৬

This is a translation of the poem Let's Have A Breath by Zillur Rahman
Friday, October 7, 2016
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
Close
Error Success