যুদ্ধ শেষে Poem by koushik biswas

যুদ্ধ শেষে

ধোঁয়ায় ঢেকেছে সীমান্ত,
ফুঁপিয়ে কাঁদছে মাটি।
গুলি চলা বন্ধ এখন,
জনহীন সেনাঘাটি।

হাওয়া থমকে কামানের শব্দে,
শ্বাস নেওয়া দায়।
বেয়োনেটের ঘায়ে মাটি হয়েছে খুন,
রক্ত তারই সমুদ্র পানে ধায়।

কার্তুজ বোঝেনা শত্রু-মিত্র,
বোমাও তো নয় রাজনৈতিক।
তবে কেনো রাজায় রাজায় যুদ্ধ করে,
আর মরে বেচারা সৈনিক?

জানি হে, ব্যাপারটা আবেগের,
মিথ্যে নয় সহমর্মিতার উক্তি।
তবে, আমরা আছি দুধে-ভাতে,
ওসব চুলোয় যাক দেশভক্তি।

আমরা দেশের নাগরিক,
তবে দেশ নিয়ে অতো ভাবিনা।
যারা মরেছে কাল সীমান্তে,
ওরা তো আমাদের কেউ না।
- - লেখা: কৌশিক।

Friday, March 3, 2017
Topic(s) of this poem: war
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success