এখনও কাশ বনে ফোটে ফুল
আকাশের বুকে আলিঙ্গনে নীল
মাটি মাখা গন্ধে বাতাস পাগল
এখনও ভাদু নাচে কপাটে দিয়ে খিল।
এখনও মজলিস বসে পাড়ার ঠেকে
তর্কে হয়ে যায় লড়াই
বানেইভসুক বা খরায় মরুক
সবই ক্ষতির খাতায়।
এখনও পাশ হয় বাজেট
আসছে সর্বজনীন উৎসব
কেঁদে হেসে সুখে দুঃখে
মিলে মিশেযেন এসো সব।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem