নোনা জল Poem by SUJOY MAJUMDAR

নোনা জল

ঘুম না আসা একাকী রাত
বড়ই নিষ্ঠুর।
মনের স্রোতে
অতীতের জোয়ার আসে,
আমাকে ভাসিয়ে নিয়ে যায়
তোমার ফেলে যাওয়া
স্মৃতির কাছে।
এলোমেলো চিন্তারা
চুরি করে ঘুম,
চোখের কোণ বেয়ে
নেমে আসে শুধু
দু-ফোঁটা নোনা জল।

Saturday, March 18, 2017
Topic(s) of this poem: sad
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
SUJOY MAJUMDAR

SUJOY MAJUMDAR

Dubrajpur
Close
Error Success