প্রেম আমার Poem by SUJOY MAJUMDAR

প্রেম আমার

ব্যর্থতা যদি আসে
ফিরে বারে-বার
বন্ধ যদি আজ মনের দুয়ার
দেখে নিস তুই একদিন ঠিকই
ছুঁয়ে যাব মন মেঘেদের মতন
ভেজাব তোকে আমি।
পাশাপাশি চলা
তবু হয়নি তো বলা
বুঝলিনা তুই
আমার মনের ভাষা।
কি করে যে বলি,
তোর সাথে হোলি
খেলতে চাই আমি প্রতিদিন।
তুই যে আমার প্রেম
প্রেম আমার।

Saturday, April 1, 2017
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
SUJOY MAJUMDAR

SUJOY MAJUMDAR

Dubrajpur
Close
Error Success