অবর্তমান Poem by SUJOY MAJUMDAR

অবর্তমান

তোমাকে চাই না আমি-
পেতে চাই না তোমার পরশ!
বর্ষার ভিজে মাটির গন্ধে
নেমে আসে সন্ধ্যে,
অন্ধকারের একাকীকত্ব, নিস্তব্ধতা
ছুঁয়ে যায় আমার হৃৎপিন্ড।

আমার শিরা-উপশিরায়
যে ছন্দ প্রবাহমান,
আনমনে মুখে ফোটে
অজানা গান,
তুমি তো বোঝনি
আমায়; কোনদিনও না,
শুধু তুমিই অবর্তমান।

অবর্তমান
Monday, April 3, 2017
Topic(s) of this poem: sad,sad love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
SUJOY MAJUMDAR

SUJOY MAJUMDAR

Dubrajpur
Close
Error Success