যাওয়ার আগে Poem by Sanjib Saha

যাওয়ার আগে

যাওয়ার আগে
অনেক কিছুই ভাবতে হবে -
উঠোনের রোদ
ভেঙে ভেঙে যায়
অন্তর বিকশিত হতে হতে
অনেক গন্ধ
ছড়িয়ে পড়ে
তাকে সামলাতে হবে।
এত বৃষ্টি এসে পড়ে
টলটলে হৃদয়ে
দিকভ্রষ্ট পাখির মত
এদিক ওদিক করে
তাকে নিষ্ঠুর মধ্যাহ্ন ছুঁয়ে
ফেলে যেতে হবে।

যাওয়ার আগে
কতকিছু গুছিয়ে যেতে হবে
একবার সন্তানের
আঙুল ধরে
বলে যেতে হবে -
ভয় নেই
মানুষ তো মানুষের জন্যেই বাঁচে।
যে সায়াহ্নে
যে ঘুম কালো হয়ে আসে
সে আঁধারের মূল্য খোঁজা বৃথা।
সেখানে স্বপ্ন
রেখে যেতে হবে
এক সমুদ্র আকাঙ্ক্ষা নিয়ে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success