অন্বেষণ Poem by Sanjib Saha

অন্বেষণ

দিনের শেষে তাকিয়ে দেখি
সবটুকু পথ কেমন এলোমেলো।
বৈশাখে ঝড় উঠলে
কেউ কেউ কথা বলে সন্ধ্যার,
আঁধার খুলে রেখে
কতবার আলোয়
ফিরতে চেয়েছি আমি,
তবু সারা জীবন অপেক্ষার পর
মাঝে মাঝে মনে হয়
এই যদি হয় ভবিতব্য,
তবে কোথায় ফিরে পাব
বিস্তৃত আত্মার পরিধি!

COMMENTS OF THE POEM
Mannas Mukherjee 28 April 2020

আত্মার পরিধি is end less, কবিতার ঝড় জীবন সমুদ্রে অশান্ত মন কে একটা অজানা নিশানার সন্ধান দিচ্ছে, আরো ঝড় তোলো কবি, এলোমেলো প্রলয় ঝড়, এই ঝড়ে উড়ে আমি আত্মার পরিধি ছুতে চাই,

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success