জীবন ২ Poem by Sanjib Saha

জীবন ২

এই খুলে রাখলাম
আমার সব আভরণ।
আমার সব বৈভব
তুলে নাও নিজহাতে তুমি।

প্রকৃতি সবটুকু শূন্যতাকে
ধারণ করেছে বুকে।
তুমি তাকে বুঝে
উঠতে পারো নি।
আমার সকল চাওয়ার বৃত্ত
সীমাহীন সায়াহ্নে
পথ খুঁজে ফিরেছে
তবু বলাকার ডানা ভেঙে
হারিয়ে গেছি শূন্যতায়
নদীর পাশে দাঁড়িয়ে বলেছি-

এখনো সময় আছে বাকি,
একটু উন্নত হও,
এ পৃথিবী তোমার জঞ্জাল
শব্দহীন বুকে কখনো
মেনে নেবে না-


প্রণত হও অন্তত একবার তুমি।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success