কলিযুগ চলছে Poem by MOLOY BHATTACHARYA

কলিযুগ চলছে

মানুষের সম্পর্কে ঢুকেছে
অবিশ্বাসের মারণ বিষ,
সকলেই ভালো জিনিস খুঁজছে
কিন্তু খারাপের ভিড়ে পদপৃষ্ট
হয়ে ভালোর প্রাণহানি ঘটছে
কারণ এটা কলি যুগ চলছে.

মানুষ আজ আর মানুষ নেই
মুখ গুলো সব মুখোশ পরা,
কথায় এক বলছে কিন্তু
কাজে অনরকম করছে,
মনের সংকীর্ণতা নগ্ন
কারণ এটা কলি যুগ চলছে.

মিথ্যা ভালবাসার মোহে
মানুষ উন্মাদের মতো ছুটছে,
যেখানে মনের দূরত্ব বাড়ছে,
আর শারীরিক চাহিদা মেটাচ্ছে,
সবই শুধু নিজেরটা গোছাচ্ছে
কারণ এটা কলি যুগ চলছে.

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
MOLOY BHATTACHARYA

MOLOY BHATTACHARYA

Burdwan, West Bengal
Close
Error Success