সিন্ধু দেখা Poem by Soumen Chattopadhyay

সিন্ধু দেখা

ঘুমন্তের অন্ধকারে এসেছো তুমি
স্বপ্নে যেন সিন্ধু দেখা

যখন আমি কঠিন শোকে
তোমার মুখ জড়িয়ে ধরি
ঠিক তখনই হিমগোধূলি দেখালো দিশা

জন্ম থেকে মানুষ বড় কষ্টে আছে
দুঃখ যখন নদীর মতো দু'কুল ভরে
দু'হাত রাখি বুকের মাঝে
স্বপ্নে দেখি ভালোবাসার নতুন বীজ বাতাসে ওড়ে
জীবন মাঝে গোধূলি আলো দেখালো দিশা
আমার যেন আড়াল থেকে সিন্ধু দেখা

সিন্ধু দেখা
Saturday, January 11, 2020
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success