'ফেরারী মন' Poem by MONI ROY GHOSH

'ফেরারী মন'

'তোমার সাথে কথা হয়নি বহুকাল
বহুকাল তোমার চোখের দিকে চেয়ে দেখিনি।
যে দুটো চোখ আমায় বিভোর করে দিত।
কি ভেবেছ তোমায় ভুলে গেছি?
বৃষ্টি ভেজা ছন্নছাড়া পাখির মত
আজও জানা ঝাপটে স্মৃতি গুলো খুজি।
কখনো তপ্ত রোদে দগ্ধ হয়ে
মনের আঙিনা টা ছুয়ে দেখি বারবার
বৃষ্টির জল ছুঁতে পারেনা সেথায়
শুধু চোখে পড়ে অশান্ত মরুভূমি ।
একরাশ বিষন্নতা আর হতাশা নিয়ে পথ চলা
আজ বড় ক্লান্ত আমি।
যতদূর চোখ যায়, নাহ কোথাও তো নেই তুমি...
কোত্থাও নেই।শুধু পড়ে আছি একাকি আমি...

'ফেরারী মন'
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success