মায়ের চরণে আগমনী গানে-
আছে অনেক অভিযোগ,
কেন মা তোমার পূজোর আগে
নিয়ে এসো এত দুর্যোগ?
বাণে ভেসে গেছে সব;
ছড়িয়েছে মারন রোগ,
বন্ধু আমার হারিয়েগেছে
কি করে হবে যোগাযোগ?
বোধনের আগে কত প্রতিমার
হয়ে গেছে বিসর্জন,
সক্রিয় আজও অসুরের দল;
তোমাকেই আজ খুব প্রযোজন।।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem