হৃদয় গহ্বরে ইতিহাস কাঁদে Poem by Soumen Chattopadhyay

হৃদয় গহ্বরে ইতিহাস কাঁদে

জীবনে নিহিত দুঃখের রাত্রিতে ধ্বংসের নির্জন
অতীত একাকী আমাদের স্পর্শ করে
পরিব্যাপ্ত অন্তরীক্ষ ওড়ে
নীরবে প্রাচীন প্রজন্ম নক্ষত্র রাত্রির আকাশে
শরণার্থী হয় নিষাদের পৃথিবীতে
পাথর মাটির শবে- মৃত্যু শোকে জাতিস্মর কাঁদে

তখন প্রান্তিক
আঁধারে বিধ্বস্ত চেতনার
অবিরল ক্ষত
গুলির উপর
জ্যোৎস্নার বিচিত্র ফুল ফোটে

কখনো কখনো
আদিম প্রাণের
অস্ফুট গৌরব শূন্যতার পরপারে
গূঢ় বেদনার জন্ম দেয়

পার্থিব বিস্ময় জেগে ওঠে
শৈশবের কোনো এক বিমূর্ত মেঘের নষ্ট দেশে

বহু ধূসরতা মুছে দিয়ে
স্নেহের বিশ্বাসে
বিরতি বিহীন প্রত্ন ভাষার গভীর নীল গান
গেয়েছি আমরা পূর্ণ ভোরে

দীর্ঘ প্রতিক্ষার
পর প্রজন্মের করতলে
এখন শুধুই মরুভূমির নিঃসঙ্গ
পথের রহস্য
আজ সময়ের মুখ ঢাকে

ভয়ের অন্তরে নির্বাক জীবন কাঁদে
মৃত্যুর উৎসবে

প্রান্তরে সঞ্চিত
ব্যাথার অসুখ
দিনাবসানের বিমর্ষ প্রহর গোনে

হৃদয় গহ্বরে
শূন্য মহাকাশ জুড়ে আজ
ইতিহাস কাঁদে

POET'S NOTES ABOUT THE POEM
Life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success