স্বাত্ত্বিক আলো Poem by Soumen Chattopadhyay

স্বাত্ত্বিক আলো

শ্রাবণের রাতে মাটির মনের কথা মনে পড়ে-
সেই দিন এক অবিরল শোকে
শব্দেরা ঝরেছে সময়ের বুকে—

নিঃশব্দের মর্মছিঁড়ে সেই হাহাকারের যন্ত্রণা
মিলিয়ে গিয়েছে বহু বর্নে

অস্তিত্বের স্রোতে বেঁচে থেকে জেনেছি
অরণ্যময় জীবনের অনিবার্য প্রত্যাশা
নিলামে ওঠে

বেদনার অন্ধকারে আমরা হেঁটেছি
অনেক প্রাচীন রাজপথে
বুঝেছি —
সেই পথ ধরে আকাশের ব্যাথা
নেমে আসে প্রান্তরের শূন্য মাঠে...

আমার জন্মের স্মৃতির ভিতর
রয়েছে মৃত্যুর শব্দেরা

না ফুরানো শ্রাবণের দীর্ঘ রাতে সেই সব
শব্দেরা আমাকে ছুঁয়ে যায়
পৃথিবীতে কোনো এক
বিকল্প বোধের জন্ম দিতে

পুরাতন প্রজনন কণা গুলি
আজও বাতাসে ওড়ে
স্বাত্ত্বিক আলোর খোঁজে...

প্রার্থনার শব্দ গুলি ফ্যাকাসে হয়েছে
প্রার্থনার কারণে সে প্রার্থনা ছিলনা বলে

পুরাতন প্রজনন কণা গুলি
বিকল্প পৃথিবী চেয়ে
শ্রাবণের রাতে অবিরল শোকে
ঝরে সময়ের বুকে

মাটির মনের গভীরে
জন্মের শব্দেরা রয়েছে বলে

স্বাত্ত্বিক আলো
Sunday, February 9, 2020
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success