হে আমার মধ্যরাত
তুমি আর কেঁদোনা এমন করে
বিকেলের অরুণাভ আকাশের দিকে চেয়ে দেখো
প্রাণের প্রেমের আকুতি উৎসের অভিমুখে
আমাদের নিয়ে যায় রোজ
গুঢ় রহস্যের এই সৃষ্টি স্রোত
অন্তরে বইছে রক্তের মতন
তুমি কি শোননি গানের সে সুর
তুমি তো এসেছো
আত্মমগ্ন এই জীবনের বহু রাতে
সেই দিন শালিনী নদীর ছোট্ট দেহে
ভেসেছিল তোমার রূপালী রূপ
নীল জলে কুমারী মুখের ছায়ার ভিতর
সকল করুন পথে পড়ে আছে
তোমার পায়ের ছাপ
বিগত দিনের সেইসব কথা ভেবে দেখো
রোজ আমরা উৎসের অভিমুখে ছুটি
হে আমার মধ্যরাত
তুমি গেওনা দুঃখের সেই গান
সেই ছোট্ট রূপসী নদীর তীরে
এখনও জ্যোৎস্নার চূড়ান্ত রাতে
বাউলের একতারা বাজে
হে আমার মধ্যরাত
তোমাকে দেখেছি
শালিনীর মৃদু শান্ত জলে
ওতপ্রোত হয়ে আছো
অবেলার অন্ধকারে
এভাবে ঝরোনা আর
গেওনা দুঃখের গান
অবিরল হৃদয়ের আনন্দে
বাতাস ভাসে, তুমি সেই গান গাও
হে আমার মধ্যরাত
আত্মমগ্ন জীবনের কোনো এক রাতে
তুমি সেই গানে পৃথিবীর
সকল করুণ পথ
ভরে দিয়ে যাও
তোমার সকল অফুরান গাঢ় রূপ
আমরা দেখবো চূড়ান্ত পূর্ণিমা রাতে
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem