এই শহরে বসন্ত আসে না
ফুটে না পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া-
হয়ে যায় মনের আকুতি ছন্নছাড়া
দ্বীর্ঘশ্বাস, শুন্যতা-
এখানকার অনন্ত চিত্ত।
এ শহরে অন্য এক বসন্ত আসে! !
আসে অনেক নারী, পড়ে বাসন্তী শাড়ি,
ভালোবাসার নামে করে পাপ!
বসন্ত নয় এ যেন অভিশাপ!
এই শহরে আমি বড্ড বেমানান,
পল্লী আমার প্রাণ।
প্রাণের ডাকে সাড়া দিলে-
জীবন যাবে ফেঁসে,
তাইতো আমায় থাকতে হবে-
শহর ভালোবেসে।
এই শহরটায় আমি বড্ডই একা!
বসন্ত আমার হয় না দেখা।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem