পল্লিগ্রাম Poem by Rahul Shil

পল্লিগ্রাম

আকা-বাকা এই অমসৃন পথ চলিতেছে,
শহরের ওই রাস্তার মোরে।
কেউ চলিতেছে হাট-বাজারে
কেউ বা অফিস-আদালতে।
চলিতেছে যেন রাস্তার মাঝে
বিনা ইশারাতে।
নেই কোনো ট্রাফিক-পুলিশ,
নেই বা কোনো হেমলেট।
সবাই চলিতেছে আপন মনে,
নিজ নিজ প্রয়োজনে ।
চলছে স্কুল, আসছে শিশু;
রাস্তার ওপারেতে।
ধীরে চালাও, আস্তে চালাও;
মেনে চল আইন।
কলসি নিয়ে আসছে বধূ,
গ্রামের ওই পারাতে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahul Shil

Rahul Shil

Mirza, Udaipur, Gomati, Tripura
Close
Error Success