হাহাকারের বিশীর্ণ দেহে
রাত্রির আকাঙ্খা গুলো
জেগে ওঠে
তুমি শুয়ে আছো
হলুদ সন্ধ্যার বুকে
জমে থাকা অন্ধকারে
সময়ের দুঃখিত স্রোতের
নিস্তব্ধ সূর্যাস্তে সচ্ছল
বেদনা বসন্ত বাতাসে পোড়ে
স্তব্ধতার রূপ
সন্ধ্যার মেঘের এক কোনে
ভেসে ওঠে
বহু শতাব্দীর শোক তাপ নিয়ে
পৃথিবী পুরোনো হয়
অজস্র শুকনো পাতার ফসিলে
টের পাই গর্ভের আঁধার
ছায়ার ভেতর আমার নিজস্ব দুঃখ
আমাকে প্রশস্ত করে
নক্ষত্র রাশির পাশে
কবিতার শব্দ ভাসে
পাথুরে প্রকৃতি ভেঙে মুক্ত করো
উজ্জ্বল রোদ্দুরে
নদীর নির্জন তটে রাঙা মাটির উপর হাঁটবো
জমানো অন্ধকারের অন্তরে
বিশীর্ণ নদীর বুকে
স্বপ্নের আকাঙ্খা গুলো জেগে থাকে
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem