এক টুকরো স্মৃতি আঁকড়ে
বেঁচে থাকার যন্ত্রণা,
কোনও দোষ না করেও
কারও চোখে দোষী,
মুখ বুঝে সহ্য করা সব তিরস্কার
চোখের সামনে ভেঙে যাওয়া সুন্দর ভবিষ্যত
এত কিছুর পরেও —
জীবনে আর কিসের ঝড় উঠবে ?
এ ঝড়কে আমি ভয় পাই না,
আমি জানি; এই ঝড় সরিয়ে দেবে
জীবনে জমে থাকা সব কালো মেঘ ।
তারপর আসবে বৃষ্টি
আমাকে ভেজাবে
ধুয়ে দেবে পুরাতন দাগ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem