সমারূঢ় Poem by Malay Roychoudhury

সমারূঢ়

সমারূঢ়
বরং দরবারি দল ছেড়ে দেখাও না কতোটা মুরোদ তোমাদের
উরুতে চাপড় মেরে বললুম; অপগণ্ড তেলবাজগুলো খুঁজে পেলো না উত্তর;
বুঝলুম, এরা সব প্রাতিষ্ঠানিক চামচা -ক্ষমতার পোঁ-ধরা ঘোড়েল
জার্সি বদল করে ঢুকে যায় খুদ-কুঁড়ো-তামাচাক্তি পুরস্কার পেতে-
সংবাদপত্রের সিংহাসনে যারা বসে আছে তাদের ধুতির খুঁট ধরে
ছাপায় হুদো-হুদো লেখা -আর মোসায়েবদের দিয়ে অন্যদের
খুঁচিয়ে-খুঁচিয়ে মেরে মজা পায়; পোঁদ থেকে কুর্সি টেনে নিয়েছে কি
পড়ে গিয়ে সার্বজনীন গুয়ে -সেই সব কবি-লেখকের বিষ্ঠায়
যারা বুক ঠুকেপ্রমাণ করেছিল কারোর পরোয়া তারা করেনি কক্ষুনো

Friday, April 3, 2020
Topic(s) of this poem: passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success