আমার মনিকোঠায় Poem by Rahul Shil

আমার মনিকোঠায়

কুয়াশায় ভেজা নীল স্বপ্ন গুলো
আমার বড্ড ভালোলাগতো।
জানিনা কি এমন হয়েছিলো সেদিন,
প্রকৃতি সর্বস্য থেকে
শূন্যে নামিয়ে দিল আমায়।
অকালের কালবৈশাখী
ধুলোঁয় মিশিয়ে দিল সমস্ত কিছু।
আমার সমস্ত কুয়াশায় ঘেরা স্বপ্ন গুলি
তিখ্ন রবির কিরনে
সব মুছে একাকার হয়েগেল।
আমার ফুলে মধু নেই
তাই আর কোনো স্বার্থপর মৌমাছিও
আমার কাছে আসেনা।
কালে অকালে সবাই আসত
ফন্দি করার জন্য।
আজ সবাই যে যার মাথায়
তেল দিতে ব্যস্ত।
কতোই না আনা গোনা ছিল
আমার মনি কুটায়।
আজ সবাই স্তব্দ,
বোধহয়  তাদের স্বর্থ সিদ্ধি হয়েগেছে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahul Shil

Rahul Shil

Mirza, Udaipur, Gomati, Tripura
Close
Error Success