কোলাহলে মিশে গেছো তুমি
এখন তো বিকেলের ভাঙা রোদ্দুর শুধুই ছবি
মনেহয় অন্ধকার ছুঁয়ে বেঁচে আছি
অনেক শিশির
জমেছে দুচোখে
আমি তো এখন নরম রাত্রির বুকে
শ্রান্ত পথচারী
প্রতিভার আকাশ বিদীর্ণ করে আমরা নিভৃতে
ছুটে যায় একমুঠো বিশ্বাসের দিকে...
চিরকাল ব্যাথার আঘাতে
মানুষের সমূহ চেতনা
কাঁপে স্যাতস্যাতে জীবনের
স্থবিরতা ছেড়ে
সুগভীর হৃদয়ের ডাকে
করতলে ছড়িয়ে রয়েছে
অরণ্যের দুঃখিত উদ্ভিদ
যেখানে জন্মের সকল যন্ত্রনা আজো
মিশে যেতে চায়
নতুন আলোর
সুদীর্ঘ প্রবাহে;
প্রাণের প্রগাঢ়
স্বান্ত্বনার খোঁজে
আজ বিকেলের
সেই ভাঙা রোদ্দুর আমাকে নিরন্তর
বইছে দুরন্ত স্রোতের উজ্জ্বল পথে
অরণ্যের কোলাহলে চেতনার জন্ম দিতে এসে
এই ভাঙা হৃদয়ের দেশে
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem