সমাধি Poem by MONI ROY GHOSH

সমাধি

যেমন করে খই ছিটিয়ে মৃতদেহ চিতায় তোলে।
তেমনি করে তুমি চিতায় তুলেছো আমাদের চেনা মূহুর্ত গুলো।চিতায় তুলেছো আমাদের স্বপ্ন গুলো।
মুখাগ্নি করেছো জ্বলন্ত কাষ্ঠে।
নিয়ম মেনে অস্থি বিসর্জন দিয়েছো।
ফিরে তাকাও নি একবারও।।
একটুও কি বুক কেঁপেছিল সেদিন?
দেখা গিয়েছিল কি চোখের কোনে জল?
নাকি মুক্তির আনন্দে উচ্ছসিত হয়েছিলে।
সময় পেলেই সমাধির কাছে গিয়ে দাঁড়াই
আমাদের সম্পর্কের সমাধি।
কিছু হাতড়ে বেড়াই ।
কিছু হয়ত খুঁজে পেতে চাই।
সমাধি তখন চিত্কার করে বলে
ফিরে যা তুই......
আর যে কিছু তোর অবশিষ্ট নেই ।

সমাধি
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success