সে ছেলেটা আজও হাসে Poem by Rahul Shil

সে ছেলেটা আজও হাসে

সে ছেলেটা আজও হাসে
সব কিছুই তার শূন্যতায় ভাসে।
তবুও সে হাসে, চিৎকার করে হাসে
অনেক অনেক জোরে হাসে।
যদিওঅনেকে দুষ্টুমি করে তাকে পাগল বলে ডাকে,
তবুও সে হাসে, চিত্ত ফুলিয়ে হাসে।
সব কিছু নিয়ে যেন হাসিটা তার বড্ড বাড়াবাড়ি।
কখনো বকুনি আর কখনো বা সাবধানতা।
কিন্তু বাস্তবতা কেউ জানেনা
সবই তার ছলনা
ভিতরে ভিতরে জ্বলন্ত আগুন
যেন সব কিছু পুড়ে ছাই হচ্ছে।
ভেতর ভেতর একটু একটু করে ক্ষত-বিক্ষতহচ্ছে সে।
এখনও লক্ষ্য করলে দেখা যাবে রক্তের ঝরনা।
এখনও ক্ষত শুকায় নি,
তবুও সে হাসে পাগলের মতো হাসে।
কাউকে বুঝতে দেয় না তার হাসির রহস্য
এখনওসে হাসে
এখনও একটু আশা নিয়ে সবার সাথে বাঁচে,
এখনও সে হাসে, , , , , ,

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahul Shil

Rahul Shil

Mirza, Udaipur, Gomati, Tripura
Close
Error Success