শেষ শ্রীখোল বাজে Poem by Soumen Chattopadhyay

শেষ শ্রীখোল বাজে

অগণন নির্জনতা ভেঙে
অতীতের দীর্ঘছায়া দেখি
ভাঙাহাটে অনন্তের ধ্বনি
পথিকের পায়ে
কালের ধুলোর দৃশ্য আঁকে
গোধূলি আলোর ঘরে স্মৃতিটুকু বাজে

কুয়াশায় ঢাকা
এই মৃতদেহে আমার জীবন ছিল
মরমিয়া ব্যথার শ্রীখোল বেজে যায়
জীবন শৃঙ্খল ভেঙেছিল
নিঃস্ব হতে চেয়ে

জন্মকাম প্রেম পরাজয়
শূন্য ছায়াপথে
মুদ্রাদোষে তবে কি বহেমিয়ান ছিল!

রক্তজল পুড়ে গেলে শ্মশান বন্ধুরা ফিরে যায়
অসম্পূর্ণ শিল্পী অজস্র বৃষ্টির দাগে
আকাশ ছেয়েছে কানুর যমুনাদেশে

শেষ শ্রীখোল বাজে
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success