হেমন্তের মৃৎপাত্রে তোমার নদীজন্ম
সৌমেন চট্টোপাধ্যায়
হেমন্তের মৃৎপাত্রে রেখেছি চোখের জল, দেহ বাষ্প— ক্ষীন অপরাহ্ণে সেই জল ভেজালো আমাকে - তোমার নদীজন্ম বাঁশীর একাগ্র স্রোতে ডাকে - শ্মশানের মেঘলা বাগানের ভাঙা নদী পাড় সেদিন প্রচ্ছদ ছেয়েছে - মাটিঘটে মৃতকোষে মরুগান বাজে - ধ্বংসের দিনে মেঘগর্ভ কিছু বীজ রেখে ছিল - শেকড়ের অন্ধকার যোনিস্মৃতি নিস্পৃহ প্রবাসে নষ্টরূপগন্ধে খেলে যায় - অরণ্যভূমি সন্ধ্যার সুরে সবুজ সন্ন্যাসীর নিয়তি রেখে গেল শেষ সত্যের কান্নামাখা ধুলোঘ্রানে - আত্মক্ষয় জন্মান্তর প্রত্নসঙ্গম আঁতুড় ঘরে ক্ষতচিত্র আঁকে - দুঃখের গানের রঙে নিহিত ব্যর্থতা প্রকৃত দৃশ্যের দিক ঢাকে - সূর্যাস্তে অন্তঃস্বত্তা বাঁশবনে কোটি বছরের সহস্র ফসিল উৎস মুখে ফিরে এলে অদ্রাব্য বৃত্তের আঁধার স্পর্শ করে রাখালের নগ্নহাত - জন্মনাড়ীছায়া শতশোকে শ্রমনের অস্ত্বিত্বের পথে ভেসে যায় বিশ্বলতা ছুঁয়ে - পিছুডাকে দীর্ঘছায়া মরণের কামনার অস্ফুট দিক হতে - প্রচ্ছদের নিবিড় জ্যোৎস্নাছায়াগহ্বর অন্ধ অক্ষরে নিজেকে পোড়ায় প্রতি জন্মেরদিনে
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem