চেতনা থেকে স্বাধীনতা Poem by Yousof Jamil

চেতনা থেকে স্বাধীনতা

Rating: 5.0

টুঙ্গিপাড়ার একটি যুবক
বঙ্গবন্ধু শেখ মুজিব যাঁর নাম,
দেখিয়েছিলেন মুক্তির পথ
নায়ক বাংলার মুক্তির চেতনার।
বুকে নিয়ে দেশ প্রেম
বাজি রেখে প্রাণ,
জাগ্রত করেছিল বাংলার জনতা
স্বাধীনতার স্বপ্ন করেছিল সঞ্চার।

যাঁর কন্ঠের বজ্র ভাষণে
গর্জে উঠেছিল লাখো প্রাণ,
জাতি শুনেছিল মুক্তির বার্তা
জীবন করেছিল দান।
রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ
বাংলার মাটি, ঘাস, মাঠ-ঘাট,
আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়েছিল
মুক্তি চাই মুক্তি চাই।

মুক্তিকামী বাঙ্গালী জনতা
চেয়েছিল স্বাধীনতা, চেয়েছিল অধিকার,
শত্রুরা চালায় জুলুম নির্যাতন
চলে নির্মম গণহত্যা, অবিচার।
ইতিহাসে রচিত হয় ঘৃণিত কালো রাত
বিপন্ন হয় কোটি বাঙ্গালীর প্রাণ,
পড়েছিল অগনীত শহীদের লাশ
তবু অটুট ছিল বাঙ্গালীর মুক্তির অঙ্গীকার।

যখন মানুষের শত্রু মানুষ
স্বাধীনতার বিরোধিতায় পরাধীনতা,
প্রাণের বিপরীতে বুলেট ছিল সোচ্চার।
রোধ্য ছিল পথ
অবিকার ছিল স্বপ্ন,
স্বাধীন হবে দেশ একটিই অঙ্গীকার।

এর পর কেটেছে দীর্ঘ নয়টি মাস
হয়েছে রক্তক্ষয়ী যুদ্ধ,
বাঙ্গালী হেঁটেছিল দীর্ঘ কঠিন পথ,
বিসর্জন দিয়েছিল এক সাগর রক্ত-
লাখো শহীদের প্রাণ।
কত মা হারিয়েছিল তার নাড়ী ছেঁড়া ধন
সন্তান হারিয়েছিল পিতা,
অজস্র ত্যাগের বিনিময়ে
অর্জিত হয়েছিল বাংলার স্বাধীনতা।

POET'S NOTES ABOUT THE POEM
Bengali Poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success