বাংলা আমার মাতৃভাষা Poem by Rahul Shil

বাংলা আমার মাতৃভাষা

বাংলা আমার মাতৃভাষা
বাংলায় কতো জীবন গাথা।
বাংলায় খেয়েছি মাতৃদুগ্ধ
বাংলায় শিখেছি জীবনযুদ্ধ।
আমি বাংলায় খাই,   বাংলায় পড়ি,
আমার বাংলায় বাধা সকল তরী।
বাংলায় নিজের মাকে চেনা
বাংলায় খেলেছি কতো খেলা।
বাংলা যে আমার মাতৃভাষা
বাংলা আমার ভালোবাসা।
বাংলার সকল গৌর-নিতাই
অর্পিত যে এই বাংলায়।
বাংলায় যে বাঙ্গালী চেনা
গর্বিত সেই মাতৃভাষা।
এই বাংলা দিয়েছে জীবন
দিয়েছে শত সিঁদুরের সমর্পণ।
বাংলা যে আমার মাতৃভাষা
বাংলা আমার ভালোবাসা।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahul Shil

Rahul Shil

Mirza, Udaipur, Gomati, Tripura
Close
Error Success