রাজনীতির রণাঙ্গনে জ্বলছে
স্বার্থের করাল আগুন
শীতঘুম থেকে উঠেনি জনতা
জাগুন এবার জাগুন ।
খুনোখুনি আর চুলোচুলি
রক্ত মেখে সাজছে সঙ
তিনিই আবার মহান নেতা
বদলে নিয়েনিজের রঙ।
জনগণকে বানিয়ে বোকা
গদির সাথে দিচ্ছে ধোঁকা
বাঁচলে কিছু তোদের জন্য
আগে নিজের পকেটে ঢোকা ।
একদিন এই ভণ্ড গুলো
উর্দ্ধশাসে ভাগবে
ঘুমিয়ে থাকা আম জনতা
ঘুম থেকে যবে জাগবে।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem