কবিতায় শান্তি খুঁজো না Poem by SUJOY MAJUMDAR

কবিতায় শান্তি খুঁজো না

কবিতায় শান্তি খুঁজো না এখন
বাতাসে বারুদ গন্ধ
অন্ধ রাজার রাজ্য সভায়
সবাকার মুখ বন্ধ।

ইচ্ছে মত বাঁচতে হলে
মুখটা রাখো বন্ধ
কঠিন সাজা পেতেও পারো
যদি না সাজো অন্ধ।

মুখ বন্ধ খামের ভেতর
বন্ধ আইন বিচার
রাস্তা ঘাটে সামলে মাথা
রাস্তা দেখ বাঁচার।

কবিতায় শান্তি খুঁজো না
Thursday, June 13, 2019
Topic(s) of this poem: poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
SUJOY MAJUMDAR

SUJOY MAJUMDAR

Dubrajpur
Close
Error Success