Anantokal Frisking Poem by Malay Roychoudhury

Anantokal Frisking

অনন্তকাল ফ্রিসকিঙ
মেয়ে পুলিশের ফ্রিসকিঙ বেশ ঢঙি
ছোটোছোটো হাতে হাপর চালায় শ্বাসে
ছাড়াবো উপায় নেই, একশ বছর পরও
টিপেটুপে দেখে নেবে জ্বলে কিনা
কুঁচকিতে জোনাকি শুক্রাণু, স্হিতপ্রজ্ঞ নুড়ি ।

হে প্রণম্য জোকারবৃন্দ
হে মহামহিম ভাঁড়গণ
যে ফ্রিসকিঙে মিশ্র-অবিমিশ্র কাম নেই
তেমন গণ্ডার ত্বক পাইনি যে-

তোমাদের জন্য দিচ্ছি দু-আঙুলে সিটি!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success