আই লাভ ইউ Poem by Arghyadeep Chakraborty

আই লাভ ইউ

যদি জানতে চাও কী বলব তোমায় ---
আই লাভ ইউ।

যদি শুনতে চাও কী বলব তোমায় ---
আই লাভ ইউ।

যদি প্রশ্ন করো কী বলব তোমায় ---
আই লাভ ইউ।

যদি উপহার চাও কী দেব তোমায় ---
আই লাভ ইউ।

যদি হঠাৎ তোমায় আসতে বলি কিছু বলব ব'লে ---
আই লাভ ইউ।

যদি বলো আমার কি আর অন্য কোনো কথা বলার নেই
আমি বলব না,
আর বলব শুধু একটা কথাই বলার আছে ---
আই লাভ ইউ।

যদি বলো আমি সারাদিন ধ'রে কোন্ কথাটা ভেবে যাই ---
আই লাভ ইউ।

যদি বলো আমি যখন লিখতে বসি
কোন্ কথাটাই লিখি শুধু ---
আই লাভ ইউ।

যদি জানতে চাও ঘুমোতে ঘুমোতে, খেতে খেতে, কাজ করতে করতে
কোন্ কথাটাই শুধু ভেবে যাই ---
আই লাভ ইউ।

যদি জানতে চাও
আমি কখনও অসুস্থ হ'লে
কোন্ ওষুধ খেলে সেরে উঠব,
আমি বলব যদি তুমি কাছে থেকে
আমার মাথায় হাত বুলিয়ে দাও
আর বলো আই লাভ ইউ।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
৩/৩/২০২৬

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success