হে সনাতন
তুমি আমার প্রাণ-মন
তুমি আমার আলো-আশা
তুমি আমার ভালোবাসা।
হে নীলকন্ঠ
মাথায় তোমার চন্দ্র
তুমি আমার ভরসা
তুমি আমার ভালোবাসা।
হে বিশালাক্ষ
গলায় তোমার সর্প
তুমি যে উমাসহায়
তোমাকে ছাড়া আমি অসহায়
তুমি আমার পিতা-অম্বা
তুমি আমার ভালোবাসা।
---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৬/২/২০২৬
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem