শিব ঠাকুরকে নিয়ে লেখা কবিতা Poem by Arghyadeep Chakraborty

শিব ঠাকুরকে নিয়ে লেখা কবিতা

শিব আমার মন
শিব আমার প্রাণ।
তাঁর ইচ্ছায় আছি বেঁচে
তিনি ডাকলে যাব চলে।
যতদিন আমার থাকবে প্রাণ
করব সেই দেবাদিদেবের জয়গান।
তিনি পরমেশ্বর, আমার প্রভু
তাঁর ইচ্ছাতেই করি সবকিছু।
এ জগৎ সংসার চলছে তাঁর ইচ্ছাতে
আমাদের জীবন-মৃত্যু সবই তাঁর ইচ্ছাতে।
সনাতন শিব হলেন অন্তর্যামী
ধ্যানে ডুবে তিনি জানতে পারেন সবই।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success