Atonko Poem by Malay Roychoudhury

Atonko

আতঙ্ক
ঝড় ওঠে, ঢেউ নেই
চাষবন্ধ মাঠের মেরুন চোরকাঁটা
রোদেতে টালমাটাল
বাড়িবন্দি স্যাঁতসেঁতে কুনো অন্ধকারে
বেচারা লাঙল
কাদাকন্ঠ কাঁদড়ের ত্রিতালের ঠেকা
ঘরছাড়া গানে
কেঁদুলির মেলা থেকে কেনা আড়বাঁশি
শোনাচ্ছে ছাই

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success