পিছলভুক ২৯ Poem by Avi Samaddar

পিছলভুক ২৯

একতারার আগুন চেপে
তুমি থাকো। এখানে।
প্রতীতি নিয়ে, পরা-শালবন নিয়ে
শান্ত স্বরে বলে যাও
একা আলোর কথা
দেখো সখ্য ছিন্ন করে
দক্ষরা দূরে যায়। যাক।
ওদের পৃথিবী নির্ভুল
তুমি তো সেরকম নও
তুমি থাকো । এখানেই।
ভুলে ভরা পথের রজনী
মূলে ভরা কোহল নিশ্চয়
মুঠোতে নিয়ে আন-জন যায় গানের কিনারায়
তার জড়ো করা কুসুমধ্বনি
তার জলতলের ছায়ামুখ, রেখায়
যে পথ বেঁকে যায় দূরে
তার উধাও আসঙ্গে
তুমি থাকো। তুমি থাকো। এখানেই।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success