Bangla Kobita 9 Poem by Sanjib Saha

Bangla Kobita 9

কবিতার খাতা



কত জন্ম পর মানুষের জন্ম হয়
এমন বিশ্বাসের নিরন্তর অস্থিরতা
চুঁয়ে চুঁয়ে ভরে দেয় বুক ও মাথা
মৃতদেহ পড়ে থাকে, পড়ে থাকে ভয়।


এই জন্ম শুধু জন্ম, বুকে কথা কত,
মুক্ত হলে ব্যথা নেই, নীলপাখি ওড়ে,
সাদা মেঘ আলোর পাশে বিস্তৃত ভোরে
স্পষ্ট হয়, ভুল সুখ আগুনে পোড়ে যত।

যতবার এগিয়ে যাই, নিজস্ব ঋণ
ভুলে যায় শুধু, কোন সে মহাবলে
দ্রৌপদী কাঁদে অর্জুনের বুকে অকালে,
কুরুক্ষেত্র নষ্ট হয়, পৃথিবী সঙ্গীন।

অনেক নিয়েছি আমি, অনেক পেয়েছি,
তবু শান্ত শান্ত নয় ক্রুদ্ধ এইবেলা
মানুষের গায়ে কালশিটে, এখন অবেলা।
এ জন্ম পরজন্ম হয়ে শুধুই হেঁটেছি ।
———————————————————
সঞ্জীব

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success