Bechara Poem by Malay Roychoudhury

Bechara

বেচারা
খাতকের ভালোবাসা কী পুলক কী দমক
আকুতিতে ঔদারিক হাসি
উপাদানে ব্যাকুলতা কী সতিক্ত সে নৈরাশ্য
কঠোরের রূপটিও বাসি
যাকে চাই বাড়ি নেই বাড়ি আছে পথ নেই
স্বকাল স্বতঃই সর্বনাশী
উষ্ণতার পাতাফাঁদে যে-বিভঙ্গে সে-বেচারা
প্রেমিক বলেছে আজ আসি ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success