Bengali Kobita sironamhin -1 Poem by Sanjib Saha

Bengali Kobita sironamhin -1

শিরোনামহীন -- ১

কুয়োতলার বাঁধানো শান ভেঙে যায়,
তবু জেগে থাকে মুখ হা করা লাল ইটের টুকরো,
পড়ন্ত বিকেলে আমের মুকুলে গুটি ধরে,
এক ঝাঁক টিয়াপাখি সেইসব আবিষ্কার করে।
বছর শেষে বছর আসে,
পৃথিবী এইভাবে চলে দারুণ মায়ায়,
আঙুলে ব্যথা নিয়ে আঙুল সরে সরে যায়।
-------------------------
© সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
Philosophical
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success