Bengali Poem 1 Poem by Sanjib Saha

Bengali Poem 1

Rating: 5.0

জন্ম অনুক্ষণ

দীর্ঘ পঞ্চাশ বছর পর
দেখা হল—
আয়, একবার পুতুল বাক্সের
ঢাকনা খুলি,
একবার মুখোমুখি বসি,
দেখি —
চিনতে পারি কিনা।

আমার অন্তর্মুখে বিরাট বিস্ফোরণ ।
লাভাস্রোত গড়িয়ে পড়ে গহ্বরে।
আমি কি চিনতে পারি আমাকে!

পুতুলের গয়নাগুলো হারায়।
চোরাস্রোত যতই নদী হয়ে
হামলে পড়ুক বুকে,
আমি কি পুতুলখেলার দিনগুলো
স্থির অবয়বে ধরে রাখতে পারি,
নাকি পারা যায়।
আমি কি বলতে পারি,
তোর জন্যে
সেই মুখচ্ছবি নিয়ে বসে আছি,
আমার পুতুলের লাল চেলিটা
এখনো রঙিন -

চোখের দৃষ্টিতে আছে সেই অস্থিরতা?

সময় যায়—
আমার আমিত্ব ঘিরে
কত ডালপালা
জড়িয়ে ধরে,
ধরতেই থাকে,
আমার নবজন্ম হয় অনুক্ষণ।

আমার রূপান্তরে আমি!

আমি কি চিনতে পারি
সেই ঘুম ভাঙা চোখের আলো
ছেঁড়াফ্রকের লতাপাতা ফুল!

বয়ে যায়,
জীবন বয়ে যায়,
রূপ বদল হয়!
ভেঙে যায় প্রতিশ্রুতি —

এক‘শ কাব্য খুলে রেখে
আমি চলে যাই।
- - - - - - - - -
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
Rajnish Manga 13 April 2017

I rue my lack of knowledge, though, I love this language. I have a suggestion. Title should be title followed by its language like (Bangla) . You will do us a favour if you add the Title in English also. Thank you Dear Poet.

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success