Bengali Poem- ছাই Poem by Sanjib Saha

Bengali Poem- ছাই

ছাই

পুবের জানালার ওপারে যে বাড়িটা,
সেই বাড়িটার একজন মানুষ
কথা বলেন কম,
শ্লথ পায়ে এদিক ওদিক ঘুরে বেড়ান,
টুকিটাকি বাজার করেন,
সংসার করেন,
মায়া বাড়ে সংসারে।
সাদা চোখের দৃষ্টি মেঘ ছাড়িয়ে যায়।
বাড়ির চারপাশের আবর্জনা কুড়িয়ে এনে একসময় আগুন ধরিয়ে দেওয়া হয়,
দাউ দাউ আগুন জ্বলে, ধোঁয়া ওঠে ।
এক জীবন শেষ হয় ।

পশ্চিমের জানালার ওপারে যিনি থাকেন,
তিনি একজন কবি ।
এলোমেলো পায়ে হাঁটেন,
কথা বলেন আলোয় - অন্ধকারে।
সিগারেট নিঃশেষিত হলেও,
ধিকি ধিকি জ্বলে জ্বলে
আবর্জনা পুড়িয়ে যান।
সে কবিও মরে যান অবশেষে,
সমাজে ছাপ পড়ে না।

নেহাতই সাদামাটা ছাই ওড়ে
এক জীবনের -- একদিন।
------------------------
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success