Bengali Poem কবি ও ঈশ্বর Poem by Sanjib Saha

Bengali Poem কবি ও ঈশ্বর

কবি ও ঈশ্বর

ঈশ্বর বলেন,
এই যে পৃথিবী দেখছ,
এ আমার সৃষ্টি।

কবি হাসেন।

কলম ফেলে দিয়ে কবি হাঁটেন,
হাঁটতেই থাকেন--
বন-জঙ্গল ছায়া সমুদ্র পেরিয়ে,
মাটিতে হাঁটু গেড়ে বসেন,
সবুজ ঘাসে হাত বুলান।

এক পৃথিবী স্বপ্ন গড়ে
কবি চলে যান --
ঈশ্বরের বুক টনটন করে।

কবির মাথা ছুঁয়ে
ঈশ্বর বলেন,
আমার কোনও গরিমা নেই,

এই সৃষ্টি সব তোমার।
------------------------------
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success