Bengali Poem.11 Poem by Sanjib Saha

Bengali Poem.11



প্রাণ

সহস্র কোটি বছর পার হয়ে হয়ে
তুমি যাও ফিরে, অন্তর খুঁড়ে খুঁড়ে,
এই পথ ছায়া হয়ে পাখির নীড়ে
যায় ফিরে, এই তাকে বয়ে নিয়ে নিয়ে।

2

রঙ

এখনো হাত পাতি নি, নতজানু হয়ে বসেছি,
তুমি কি অস্তমিত সূর্য হতে চাও—
তবে আগুন উত্তাপ ছোঁয়া রঙ নাও,
চৌহদ্দি ভরা সুবাস, তোমার অঙ্গ ছুঁয়েছি ।
- - - - - - - - - - - - -
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success